×

অনলাইন ডেস্ক:

সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় দূরপাল্লার দুটি বাসকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টায় শহরের ফুলবাড়ি বাসস্টান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাস দুটিকে আটক করা হয়। শ্রমিক পরিবহনের ব্যানার লাগিয়ে কয়েকদিন ধরে এমন অনিয়ম করছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী বলেন, বোগদাদ ও আহসান পরিবহনের দুটি বাস যাত্রী নিয়ে দিনাজপুর থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছিল। সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি যাত্রা শুরু করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটকের পর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাসে থাকা যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয়। বাস দুটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

তিনি আরও বলেন, জরিমানা শেষে বাস দুটিকে পুলিশের মাধ্যমে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। বাস দুটির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে থানা থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, বাস আটক করা হলেও হেলপার ও চালকদের আটক করা হয়নি।

নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী আরও জানান, মোটর শ্রমিকদের ইতোমধ্যে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রণোদনার টাকা প্রদান করছে সরকার। সরকারি নীতিমালার আওতায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনুর জামানসহ সংশ্লিষ্ট ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার গোমতী নদীর তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ  হাইকোর্টের

অনলাইন ডেস্ক: কুমিল্লার গোমতী নদীর দুই তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ছয় (০৬) মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার...

Read out all

শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে তিনি আগে যতো...

Read out all

খান বাহাদুর আহছান উল্লাহকে মুখে নয় বুকে ধারণ করতে হবে- এমপি বাহার

মাহফুজ নান্টু, কুমিল্লা। শিক্ষা ও সমাজ কল্যানে খান বাহাদুর আহ্সান উল্লাহ ছিলেন অনন্য। তার সেবামূলক প্রতিষ্ঠানগুলো থেকে মানুজসেবা পাচ্ছে। আহসানউল্লাহকে মুখে নয়...

Read out all

হার্ভার্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ পেলেন বৃহত্তর কুমিল্লার সন্তান ড.ইবনে সিনা

মাহফুজ নান্টু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং সাইন্টিস্ট হিসেবে যোগ দেয়ার আমন্ত্রন পেলেন বৃহত্তর কুমিল্লার চাঁদপুর জেলার বাবুরহাটের সন্তান ড. আবু আলী ইবনে সিনা।...

Read out all

বাংলাদেশে আজ যে সময়ে দেখা যাবে চন্দ্রগ্রহণ

অনলাইন ডেস্ক: আকাশ পরিষ্কার থাকলে আজ বুধবার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর বাংলাদেশে দেখা যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপচ্ছায়ায় চাঁদের...

Read out all

কুমিল্লায় তিন সন্তান অন্তসত্ত্বা স্ত্রী রেখে ব্যবসায়ীর বউ নিয়ে পালালেন মসজিদের ইমাম !

নিজস্ব প্রতিবেদক: তিন সন্তান ও অন্তসত্ত্বা স্ত্রী থাকার পরও ব্যবসায়ীর বউ নিয়ে পালালেন মসজিদের ইমাম মাও. মো.ফয়সাল আহমেদ কাউসারী। ঘটনাটি ঘটেছে কুমিল্লা...

Read out all