1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

তিতাসে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘর ভাংচুর

  • প্রকাশ কালঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৪৬

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী গ্রামের জেলে পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের ৬টি বাড়ি-ঘর ও ১টি জেলে নৌকা ভাংচুর করে চিহ্নিত মাদ’ক ব্যবসায়ী মোঃ রবিউল। রবিউল অত্র এলাকার মোহাম্মদের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিউল একজন চিহ্নিত মাদ’ক ব্যবসায়ী ও জলদস্যু। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে চায় না। সে যখন যা মন চায় তাই করে। তার অত্যাচারে অতিষ্ঠ সংখ্যালঘু পরিবার। শুধু তাই নয় তার নামে মামলা সহ একাধিক বার বিচার শালিসেরও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী অর্জুন দাস জানান, গত ৪ সেপ্টেম্বর রবিউল আমাদের কাছে একটি নৌকা চায় বাঁশ আনার জন্য। আমরা তার ভয়ে কাজে না গিয়ে ঘাটে নৌকা রেখে দেই। কিন্তু সে একে একে দুই দিন নৌকা না নেওয়ায় তৃতীয় দিন আমরা জীবিকার তাগিদে নৌকা নিয়ে মাছ ধরতে যাই। মাছ ধরে আইসা দেখি আমার এবং আমার বাড়ির আরো ৫ জনের ঘর-বাড়ি ও একটি নৌকা কুপিয়ে ভাংচুর করে।এবিষয়ে রবিউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা ও বানোয়াট, আমি এবিষয়ে কিছুই জানি না।

তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নাই। যদি লিখিত অভিযোগ পাই তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews