Sunday, 6 September 2026 ইপেপার

জমকালো আয়োজনে নিশার গায়ে হলুদ

অনলাইন ডেস্ক:
জমকালো আয়োজনে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর একমাত্র মেয়ে সানজিদা হক নিশার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

আগামী শুক্রবার ঢাকার হোটেল র‌্যাডিশনে অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. মোতালেব হোসেনের ছেলে কামরুল হাসান রিফাতের সাথে মেয়র কন্যার শুভ বিবাহ সম্পন্ন হবে।

মেয়ের কন্যা সানজিদা হক নিশার হবু স্বামী কামরুল হাসান রিফাতের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সি এ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *