×

অনলাইন ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন(৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ী গ্রামের মৃত আলী আহমেদের ছেলে। শুক্রবার রাতে উপজেলার কাশিনগর-মিয়াবাজার সড়কের আবদুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছেলে জাহিদ হোসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি আসছিল। এসময় একই গ্রামের আবদুর রহিমের ছেলে এরশাদ ও তার বন্ধু আরফান বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল নিয়ে অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে জাহাঙ্গীর হোসেন মারা যান।

চৌদ্দগ্রাম থানার এসআই সুজন চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক জাহাঙ্গীর হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে আপন দুই নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লায় বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্য আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম...

Read out all

কুমিল্লায় মাটি কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের !

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের...

Read out all

সকালেই কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; রিলাক্স বাস উল্টো নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর...

Read out all

কুমিল্লায় মৃত্যুদণ্ড রায় শুনে পালানোর সময় দুই আসামি গ্রেফতার

মারুফ আবদুল্লাহ:মৃত্যুদণ্ড সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১২ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা...

Read out all

চৌদ্দগ্রামে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় নয়জনের ফাঁসি ও নয়জনকে যাবজ্জীবন কারাদাণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে...

Read out all

কুমিল্লায় স্কুল থেকে ফেরার পথে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মোহাম্মদ শরীফ, কুমিল্লা। কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আব্দুল কাইয়ুম (৭) ও আব্দুর রহমান ফাওয়াজ (৭) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...

Read out all