×

আকিবুল ইসলাম হারেছঃ

কুমিল্লার চান্দিনায় বড় গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন- মুরাদনগর উপজেলার জসিম উদ্দিনের ছেলে আরিফ(২১),একই উপজেলার নায়েব আলীর ছেলে সামির(২৪),দেবিদ্বার উপজেলার মৃত ফিরোজ সওদাগরের ছেলে আবুল(৩০),কচুয়া উপজেলার মৃত আবু তাহেরের ছেলে পারভেজ(২২),একই উপজেলার মৃত পাপন মিয়ার ছেলে সুমন(২০),চট্টগ্রামের বাকলিয়া উপজেলার আক্কাস আলীর ছেলে জসিম(২৬)।

এসময় তাদের কাছ থেকে ১টি লোহার কার্টার,১টি সুইচ গিয়ার,১টি রামদা,২টি ছোরা,২টি রড,১টি কুড়াল উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দিন ইলিয়াস আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বুধবার রাতে চান্দিনা থানাধীন বড় গোবিন্দপুর রাস্তার মাথায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিদের বরাত দিয়ে তিনি জানান, আটকরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। বিভিন্ন নির্জনস্থানে তারা পথচারীদের ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার,মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ নানা মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all

বিভাগ হলে কুমিল্লা নামেই হবে : উপদেষ্টা আসিফ

(নাজিম উদ্দিন, মুরাদনগর) কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘স্বৈরাচার...

Read out all