×

অনলাইন ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৮ মাদক ও ডাকাতি মামলার আসামি জাকির (৪০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৪টি গুলির খোসা, বড় ও ছোট সাইজের ৪টি ছুরি, ১টি চাপাতি ও ১টি মাটি খনন কাজে ব্যবহৃত সাবল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ভোর ৪টায় ওই গ্রামের সাবেক চেয়ারম্যান জুনাব আলীর বাগান বাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে এই ঘটনা ঘটে। নিহত জাকির একই উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। সে এরপূর্বে ডাকাতি ও মাদক মামলায় একাধিকবার হাজীগঞ্জে গ্রেফতার হয়েছে।

গোলাগুলিতে আহত পুলিশ সদস্যরা হচ্ছেন: সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, পুলিশ সদস্য-সিদ্দিকুর রহমান, মামুন মিয়া, কামরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। তারা বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতি খবর জানতে পেরে টহল পুলিশসহ ১৫জন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয় জনগণও টের পেয়ে আশপাশে অবস্থান নেয়। পুলিশ ডাকাতদের দিকে এগিয়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। গোলাগুলির এক পর্যায় একজন ডাকাত সদস্য নিহত হয়। বাকিরা সব পালিয়ে যায়। ভোর ৪টার দিকে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আজাদ মৃত বলে ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদুল ইসলাম জানান, নিহত ডাকাতের প্রথমে পরিচয় পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি সে চিহ্নিত জাকির ডাকাত। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক ও ডাকাতির ৮টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all