×

স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে মর্ডাণ কমিউনিটি সেন্টারে আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ জুন) সন্ধ্যায় ইফতার মাহফিলে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজল খান ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমিল্লা আ’লীগের প্রবীণ রাজনীতিবিদ জেলা দক্ষিণ আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড.। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও কুমিল্লা চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান ও কুমিল্লা মহানগর আ’লীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমা।

এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার গত সাড়ে ৯ বছরে এক বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন। বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে কূটনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রেই উন্নয়নমুখী এক স্বপ্নের বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী সাংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে আ’লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। কারণ এ সরকার পুনরায় না আসলে দেশের উন্নয়ন বাধাঁগ্রস্ত হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, আ’লীগের সহ-সভাপতি ইলিয়াস, মহানগর আওয়ামীলীগের সদস্য জিএস জাকির হোসেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রূপম মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক আশিকুর নবী বাপ্পী, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন, বিশিষ্ট ডাঃ আব্দুল হক|

শহর যুবলীগের আহ্বায়ক কামাল চৌধুরী, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহীন, মহানগর যুবলীগ নেতা মিজান, তপন, এড. জসিম খান, জেলা যুবলীগ নেতা মহসিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সহ-সভাপতি মিজানুর রহমান রাতুল, সহ-সভাপতি গোলাম মোস্তফা শরীফ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হানিফ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all