×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার এবারের ফলাফলে পাশের হার ও জিপিএ ৫ এর পরিমান বিগত ৫ বছরে সর্বোচ্চ অবস্থানে রয়েছে  ।

এ বছর  পাসের হার  ৯৬.২৭ শতাংশ। গতবছর বোর্ডে পাশের হার ছিল ৮৫.২২শতাংশ। এ বছর  জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। এর মধ্যে ৯ হাজার ১৮১ জন মেয়ে, ছেলে ৫ হাজার ৪৪৫ জন।  গত বছর জিপিএ ৫ ছিল ১০ হাজার ২৪৫ জন।

বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান  ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন।  বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে এ বছর মোট ১ হাজার ৭৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

গত বছর ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছিল। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৮৯,  মানবিক বিভাগে ৯৬.১৬, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৪.৫৯ শতাংশ।  পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all