1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লা নগরীতে স্ত্রী-সন্তানের সামনে ১৪ জন মিলে যুবককে কু’পিয়ে হ’ত্যা

  • প্রকাশ কালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫৬৮১

(মাহফুজ নান্টু, কুমিল্লা)

কুমিল্লায় স্ত্রী ও সন্তানের সামনে জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী নামের এক জনকে কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। জিল্লুর কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় যুবলীগ নেতা।

সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে জিল্লুর খু’ন হয়েছেন। জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল।নি’হত জিল্লুর স্থানীয় কাউন্সিলর হাসানের উপর হা’মলা মামলায় ১৫ দিন অাগে জেল থেকে বের হয়েছিল। সে নগর ছাত্রলীগ সভাপতি সাইফুল হ’ত্যা মামলার অাসামী বলে জানা যায়।ঘটনার পরপরই থানা পুলিশের পাশাপাশি র‌্যাব সি আইডি, পিবিআই সদস্যারা এলাকা ঘিরে রেখেছে ।তবে তার কোনো পদ নেই।সে গ্রাম চৌয়ারার চৌধুরী বাড়ির মুখলেছুর রহমান মাষ্টারের ছেলে

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জিল্লুর ভোরে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে পাশের একটি মাদ্রাসায় যান। এ সময় সাতটি মোটরসাইকেলে ১৪ জন লোক এসে তাকে ঘিরে ফেলে। পরে তারা ধা’রালো অস্ত্র দিয়ে তাকে কো’পাতে থাকে।

খবর পেয়ে জিল্লুরের এক চাচাত ভাই স্থানীয়দের সহায়তায় গুরুতর আ’হত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিল্লুরকে মৃ’ত ঘোষণা করেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হ’ত্যার ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews