×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মিথুন ভূঁইয়া ( ২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার  ( ২৭ আগস্ট)সকাল ১০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এঘটনায় পর অভিযান পরিচালনা করে ঘাতক মিরাজসহ দুইজনকে আটক করেছে পুলিশ।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আন্ওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুই জন

নিহত মিথুন স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা ভলেন্টিয়ার কোঅরডিনেটর ছিলেন। কুমিল্লা নগরীর বজ্রপুর মৌলভীপাড়া চেয়ারম্যান গলির মো: লিটন ভূঁইয়ার একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার  মাদক ব্যবসায়ী  মিরাজ সাথে মিথুনের পূর্ব শুত্রুতা ছিল। গত বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭ টায় বাড়ির পাশে একটি দোকানের সামনে মিথুনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় মারা যান।

মিথুনের ফুফু আইরিন জানান, সে নামাজ পড়তে বের হয়েছিল। সন্ত্রাসীরা কোন কারণ ছাড়াই তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এ ঘটনার সু্স্ঠু বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার পিপিএম বলেন,  হত্যাকান্ডে জড়িত মিরাজ ও শরিফুল ইসলাম রাসেলকে আটক করা হয়েছে।আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all