1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লা ছেলে ধরা সন্দেহ এলাকায় আ’তঙ্ক : তিনজনকে গণপি’টুনি

  • প্রকাশ কালঃ রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ২৭২২

অনলাইন ডেস্ক:
কুমিল্লা সদর উপজেলার ছেলে ধরা সন্দেহে তিন ব্যক্তিকে গণপি’টুনি দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল দশটায় উপজেলার আমড়াতলি সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় নারীসহ তিনজনকে উদ্ধা’র করেছে পুলিশ। গণপি’টুনিতে আহতরা সবাই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে একজন মহিলা (৫০) এবং দুইজন পুরুষ (দুজনের বয়স ৬০ বছর করে) ।

আমড়াতলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, রবিবার সকালে ওই তিন ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রাম থেকে আমড়াতলী স্কুলের সামনে আসেন। পাশের একটি বাড়ির সামনে গিয়ে একটি ছোট শিশুকে ডাক দিলে ছেলেধরা সন্দেহে মহিলাসহ ওই তিন বয়স্ক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে এবং গণপি’টুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এস আই তপন কুমার বাকচী জানান, ধুতিয়া দিঘীর পাড় ছেলেধরা সন্দেহে মহিলাসহ তিন ব্যক্তিকে গণপি’টুনি দিয়ে আহত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে থানায় নেয়া হয় । পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের জিজ্ঞাবাদের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews