×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ পথে আসা ৪০ লাখ টাকা মূল্যের ২’শ পিস ভারতীয় স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন; বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চান্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৫-৩৬০৫) আটক করা হয়। পরবর্তীতে গাড়ির ভিতর তল্লাশী চালিয়ে ভারতীয় রেডমি কোম্পানীর ২’শ পিস স্মার্টফোন ও ১৮০পিস হ্যাডফোন জব্দ করা হয়। এ সময় তারা কোন বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির ভিতরে থাকা তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মোবাইল সেট ও অন্যান্য মালামালের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ‘একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাই পথে এনে দেশের বাজারগুলো বিক্রি করছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all