×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে ১৪ হাজার পিস ইয়াবাসহ মুন্সী আজমীর হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। আজমীর বাগেরহাট জেলার চিতলমারির কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি  নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও মনির আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন আজমীর। এ সময় ডিবি পুলিশ গতিরোধ করে ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করে।

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতার আজমীর ও পলাতক শাহ আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all