×

(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর ) 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় যৌতুক না দেওয়ায় গৃহবধূ ছালমা অক্তার(২৫)’কে স্বামী ও শাশুড়ি নির্যাতন চালিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী ও শাশুড়ী পলাতক রয়েছে।সোমবার রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়ের ভাই আনোয়ার হোসেন ও স্বামীর বড় ভাইয়ের স্ত্রী নূরু বেগম জানান, প্রায় ১০ বছর পূর্বে উপজেলার নেয়ামতপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে নবী আলম(৩০) এর সাথে দেবিদ্বার উপজেলার ছেপাড়া গ্রামের মৃত্যু ফজলুল হকের মেয়ে ছালমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিবাহে আবদ্ধ হয়।

বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ি মিলে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য ছালমাকে নির্যাতন চালাত। এরই মধ্যে তাদের সংসার জীবনে ইয়ামিন(৬) নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সর্ব শেষ গত এক সপ্তাহ থেকে বাবার বাড়ি থেকে সম্পত্তির অংশ আনার জন্য ছালমাকে চাপ সৃষ্ঠি করে।

এরই জেরে সোমবার সন্ধ্যা থেকে শাশুড়ির সাথে বিরোধ তৈরী হয় পরে রাতে স্বামী বাড়িতে এসে ছালমাকে মারধরসহ নির্যাতন চালায়। রাত ১টার দিকে স্বামী নবী আলম স্থানীয়দের ডেকে বলে ছালমাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।

পরে রান্না ঘরে ছালমার মৃতুদেহ দেখতে পায় স্থানীয়রা। মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে এসআই মমিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) প্রেরন করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইয়াসিন গাজী জানান, মেয়ের পরিবারের লোকজনের অভিযোগের বিত্তিতে ও ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে সে অনুযায়ি প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all