1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লায় স্টার লাইনের ধাক্কায় মাইক্রোবাস দুমরে-মুচড়ে!

  • প্রকাশ কালঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৯২৪

(জাগো কুমিল্লা.কম)

কুমিল্লার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পরিবহন বাসের ধাক্কায়  মাইক্রোবাস দুমরে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুইজনের  মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল নয়টার দিকে বুড়িচংয়ের কোরপাই এলাকার পোষ্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহতদেরকে ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার লেন সড়কের চট্টগ্রাম অভিমুখে লেনে শুক্রবার (০২ অক্টোবর) রাত থেকেই একটি ট্যাংক লরি বিকল হয়ে রাস্তার পাশে পড়েছিল। শনিবার সকালে এই বিকল ট্যাংক লরিটির পেছনে আরেকটি কাভার্ডভ্যান এসে দাঁড়ায়।

সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস থেমে থাকা গাড়ি দুটির পেছনে এসে থামে। একই সময় পেছন দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এসে সজোরে চাপা দেয় মাইক্রোবাসটিকে। এসময় মাইক্রোবাসের ভিতরে থাকা একজন নারী ও চালক ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে থাকা গুরুতর আহত অপর দুই যাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews