×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় শিশুসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার বিকেলে ভারত সীমান্তের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আশাবাড়ী এলাকা থেকে শিশু সন্তানসহ ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা এক বছর আগে মায়ানমার থেকে ভারতের আসামে পাড়ি জমিয়েছিল এবং আসাম হতে ত্রিপুরা বর্ডার হয়ে তারা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেছে। রাতে বিজিবি তাদেরকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন, মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বিভিন্ন গ্রামের নুরুল ইসলাম, জিয়া রহমান, হোসেন আহাম্মদ, সুয়া বিবি, রহমত উল্লাহ, মাহমুদা খাতুন, তার শিশু কন্যা জিনুয়ারা ও শিশু ছেলে আজিজুর রহমান।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ওসি এসএএম শাহজাহান কবির জানান, শুক্রবার আটকদেরকে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all