Wednesday, 26 August 2026 ইপেপার

কুমিল্লায় যুবককের হাত পা বেঁধে রগ ও গলা কেটে হত্যা

জাগো কুমিল্লা ডেস্ক:

কুমিল্লা বুড়িচংয়ে গলা কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩আগস্ট) সকাল ৯ টায় বুড়িচং উপজেলার নানুয়ারবাজারের দক্ষিণে ইন্দবতী এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২০-২২ হবে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছে বুড়িচং থানার উপ পরিদর্শক (এস আই) বিনোদ দস্তিদার।

জানা যায় , সকালে গোমতী বাধের সাথে বিলের কিনারায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। অজ্ঞাত যুবকের হাত পা বাঁধা ছিল। গলা কাটা থাকলে শরীর থেকে আলাদা হয়নি। তার পরিচয় এখনও জানা যায়নি।

বুড়িচং থানার উপ পরিদর্শক (এস আই) বিনোদ দস্তিদার জানান, এটি পরিকল্পিত হত্যকাণ্ড। হাত পা বেঁধে রগ ও গলাকেটে তার মৃত্যু নিশ্চিত করে এই বিলে ফেলা হয়েছে।

পরিচয় শনাক্তের পর তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য বের করা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *