×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় ইয়াবাসহ ১৯ মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।সদর উপজেলার কাজিপাড়ায় ভাড়া বাসা থেকে সোমবার বিকেলে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। স্বপনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে মঙ্গলবার সকালে আদালতে তোলা হবে।

এসআই পরিমল দাশ বলেন, ‘মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাজিপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্বপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১৯টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার সদর দক্ষিণে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় যৌথ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা।...

Read out all

কুমিল্লা বিশ্বরোডে ভয়ংকর ইউটার্ন;  প্রাণ গেল মা বাবা ও দুই ছেলের!

অনলাইন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির চাপায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজিচালিত...

Read out all

কুমিল্লায় মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা-ভাঙচুর; কি ঘটে ছিল বায়তুল আকসা জামে মসজিদে? 

অনলাইন ডেস্ক: ক্রিকেট খেলার জেরে কুমিল্লার দেবিদ্বারে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মুসল্লিদের ওপরও হামলা চালানো হয়।এ ঘটনায়...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

মারুফ আবদুল্লাহ:কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর...

Read out all

সদর দক্ষিণে মর্যাদার লড়াইয়ে সারোয়ার-বাবলু

অনলাইন ডেস্ক: কুমিল্লার  সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ মঙ্গলবার। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন...

Read out all

কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক: পরীক্ষা শেষে সহপাঠী বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে গিয়েছিল কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। বৃষ্টিতে ভিজে খেলার সময় হঠাৎ বজ্রপাতে...

Read out all