×

(অমিত মজুমদার, কুমিল্লা)

কুমিল্লার হোমনায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে আলমগীর হোসেন (৩৫) ও টিটু চন্দ্রের (১৪) মৃত্যুর খবর পাওয়া গেছে । সোমবার রাত সাড়ে ১০ টায় মাথাভাঙ্গা ইউনিয়ন জগন্নাথকান্দি গ্রামের কাঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে । এঘটনায় নিহত টিটু চন্দ্রের বাবা নেপালসহ দুইজন আহত হয়েছে। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত আলমগীর জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে । টিটু একই গ্রামের নেপালের ছেলে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মাছ ধরার জন্য মেঘনা নদীর শাখা কাঠালিয়া নদীতে মাছ ধরতে যায় । তবে হঠাৎ বজ্রপাতে দুইজন মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহত দুইজনকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। নিহত দুইজনকে নিজ নিজ বাড়িতে নেয়া হয়েছে। এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি আমার এলাকার কাঠালিয়া নদীতে ঘটেছে। খবর পেয়ে মৃতদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি । তাদের অবস্থা আশঙ্কাজনক । আমি এখন হসপিটালেই আছি।

হোমনা থানার এস আই আশিকুর ইসলাম বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতের দুইজনের মৃত্যু হয়েছে । আহত নেপাল ও অমূল্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all