×

(মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার)

কুমিল্লার দেবিদ্বারে ইমাম কর্তৃক ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী’কে যৌনপীড়নের অভিযোগে বরকামতা উত্তরপাড়া এলাকার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মোঃ নুরুল ইসলাম হুজুর (৩০) কে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। সে চান্দিনা থানার নলপুনি গ্রামের ধনু মিয়ার ছেলে । ওই ঘটনায় এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বরকামতা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসানের ভাগ্নি ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী(ছদ্দ নাম নীলিমা) শনিবার সকালে সাড়ে ৬টায় কেন্দ্রিয় জামে মসজিদে আরবী পড়তে যায়।

পরে ওই হুজুর ভিকটিম’কে ডেকে তার পাশে বসিয়ে নিজের যৌন কামনা মিঠানোর জন্য ভিকটিমের বুকের স্পর্শকাতর স্থানে হাত দিয়া ক্রমাগত জোরে জোরে চাপ দেয় এতে ভিকটিমের বুকে রক্ত জমাটের কারণে কালচে দাগ তৈরি হয়। ভিকটিম বাড়ী ফিরে ব্যথার কথা আপন জনদের জানালে তাকে দেবিদ্বার সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এই ঘটনায় ভিকটিমের মামা মেহেদী হাসান বাদি হয়ে ওই লম্পট মসজিদের ইমামের বিরুদ্ধে যৌনপীড়নের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপরিদর্শক(এসআই) মোঃ মোরশেদ আলম রবিবার সকালে একদল পুলিশ ফোর্স নিয়ে আসামী ওই লম্পট ইমাম মোঃ নুরুল ইসলাম হুজুরকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদ করলে আসামী অকপটে তার অপকর্মের কাহিনী বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে কাঃবিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাকে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all