×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের আটটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে কোতয়ালী থানার এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদ এবং নজরধারীর ভিত্তিতে নগরীর মুন হসপিটালের সামনে থেকে আন্তঃজেলা চোরাই মোটর সাইকেল সিন্ডিকেটের অন্যতম হোতা মোঃ সুজনকে ৭টি মাস্টার কী’সহ গ্রেফতার করা হয়।

তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ ঘণ্টায় এই চক্রের ৭ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ইয়ামাহা আরওয়ান ফাইভ ব্রান্ডের ১টি, বাজাজ পালসার ৪টি, একটি করে টিভিএস এপাচি, হিরো স্প্যান্ডার, ওয়ালটন মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃত অন্য আসামিরা হলেন বুড়িচং উপজেলার জনি, সবুজ, রায়হান ভুইয়া ইমন, জসিম, মোঃ ইমরান ও চান্দিনা উপজেলার মোঃ সোহেল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর এ সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া।

প্রথম ভিডিওটি দেখতে  এখানে ক্লিক করুন:

https://www.facebook.com/bahar.raihan.1/videos/849609405234245/

 

দ্বিতীয় ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

https://www.facebook.com/khalidbard/videos/10212365857241391/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all