1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে রয়েল কোচের এসি বাস

  • প্রকাশ কালঃ সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৫১৬
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে রয়েল কোচের এসি বাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার কলাগাঁও নামক স্থানে ঢাকাগামী রয়েল কোচ এসি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-২৫০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার বিকালে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে মো. বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। নিহত বিল্লাল মতলব উত্তর এর মৃত আবুল হোসেনের ছেলে। এছাড়া অন্তত ১০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে মাধাইয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্য বিজিবি সদস্য মাগুরা সদর উপজেলার ইসারত হোসেনের ছেলে ইমরুল (২৫) ও কুমিল্লা নার্সিং ইন্সটিটিউট এর ইন্সট্রক্টর আউলিয়া খাতুন (৪৫) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, সোমবার বিকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা রয়েল কোচ এসি সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই জীবন হাজারী বলেন, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews