×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিব্ধ হয়ে মো. সুমন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।নিহত সুমন উপজেলার কুরুইন গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশের দাবি- তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, একদল ডাকাত দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এসময় সশস্ত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় ১৯ রাউন্ড শটগানের গুলি চালায়। উভয় পক্ষের গুলিবিনিময়ের সময় নিজেদের (ডাকাত) গুলিতেই সুমন গুরুতর আহত হয় বলে দাবি করেন ওসি।

আরও জানান, কুখ্যাত ডাকাত সুমনের বিরুদ্ধে রাত ৩টা পর্যন্ত অন্তত ১৮টি মামলার সন্ধান পাওয়া গেছে। মামলার সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, ডাকাত সুমন এলাকায় একটি আতংক হিসেবে ছিল। সে এলাকায় আসলেই কোন না কোন গ্রামে ডাকাতি হতোই। বিভিন্ন ডাকাতির ঘটনা পর্যালোচনায় বেড়িয়ে এসেছে সুমনের রোমহর্ষক কাহিনী। ওসি জানান, ডাকাতি করতে গিয়ে ধর্ষণই ছিল সুমনের নেশা। রাতেই ডাকাত সুমনের নিহতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে স্থানীয়রা স্বস্থি প্রকাশ করছেন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওই অভিযানের সময় থানার এসআই আসাদ, এএসআই ইনতাজ ও কং মনির আহত হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. মিজানুর রহমান।

ওসি আরও জানান, নিহত ডাকাত সুমনের বিরুদ্ধে দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আরও অন্যান্য অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ১ রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান, কয়েকটি মুখোঁশ, ছোরা ও শাবল উদ্ধার করেছে। ( ফাইল ফটে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all