×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউয়িনের বায়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসহাক আলী (৬০)। তিনি ওই গ্রামের মৃত সফর আলীর ছেলে ও ঢালুয়া ইউয়িন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

পরিবার ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গেলে তার উপর বজ্রপাত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে ঢালুয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির বলেন, নিহত ইসহাক মিয়া আমার পরিষদের সাবেক মেম্বার ছিলেন। শুনেছি তিনি বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেব দাস দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত ইসহাক আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি বজ্রপাতে আহত রোগীদের প্রাথমিক করনীয় সম্পর্কে বলেন- বজ্রপাতের পর রোগীর বুক চাপতে হবে কেননা কোন মানুষের উপর বজ্রপাত হলে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। বজ্রপাতের সাথে সাথে যদি রোগীর বুকে ঘনঘন চাপ দেয়া হয় তাহলে হৃদক্রিয়া স্বাভাবিক হয়। এতে ওই রোগী বাঁচার সম্ভাবনা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all