×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা নগরীর চকবাজারে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় কুমিল্লা দ‌ক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় রাজ্জাকের ব্যবহৃত বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলো- রাজ্জাক গ্রুপের অন্যতম সদস্য নগরীর গর্জনখোলার মো. হৃদয়(২১), চর্থার নিজাম উদ্দিন মিঠু (২২), ঘটনার অন্যতম মূলহোতা রাজ্জাক গ্রুপের প্রধান গর্জনখোলার মো. রাজ্জাক(৪৮), রবিন গ্রুপের অন্যতম সদস্য ও উক্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দেশীয় অস্ত্রসহ অংশগ্রহণকারী সংরাইশ এলাকার সজিব মিয়া(২৯) ও সজীবের আশ্রয়দাতা চকবাজারের নাজমুল হাসান দীপু(৩২)।

র‍্যাবের মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। গ্রেফতারকৃত আসামিরা এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, নয়টি রামদা এবং স্টিলের তৈরি লাঠি উদ্ধার করা হয়। 

উল্লেখ্য গত ১৩ মার্চ দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার গর্জন খোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all