×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় ছিনতাইকারীর গুলি ও ছুরিকাঘাতে মনিরুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এস.আই) আহত হয়েছেন। রবিবার (২০ মে) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম (৪৫) চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় উপ-পরিদর্শক পদে কর্মরত আছেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী নূরজাহান বেগম জানান, রবিবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা করে মাধাইয়া বাজার বাস স্টেশন এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় মটোরসাইকেল যোগে তিনজন লোক এসে তাকে ঘিরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মনির তার হাতের ব্যাগটি না ছাড়ায় ছিনতাইকারীরা প্রথমে তার হাতে ও বাহুতে ছুরিকাঘাত করে পরপর দুইটি গুলি করে। এতে একটি গুলি তার হাতে লাগে এবং অপরটি তার বুকে লাগে।

নূরজাহান বেগম আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল পৌঁনে ৪টা) তার অপারেশন চলছে বলে জানান নূরজাহান বেগম।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার পরপর আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আহত পুলিশ অফিসারের চিকিৎসা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all