×

শরীফ আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট:

কুমিল্লার নাঙ্গলকোটে নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলী পরিবহনের একটি বাস পুকুরে পড়ে হারেছ মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে হাসানপুর থেকে কুমিল্লাগামী সড়কের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়। তখন হারেছ মিয়ার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বাসটি থানায় আনা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন বলেন, আমরা কয়েকজন পুকুর পাড়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় বাসটি পুকুরে পড়ে যাই। তখন আমরা কয়েকজন দৌড়ে গিয়ে সকলকে উদ্ধার করি। এ সময় চালকের সহকারী বাস চালাচ্ছিলেন। তখন হেলপারকে জিজ্ঞেস করলে তিনি আমাদের জানায়, বাসে ৩ জন যাত্রী ছিল। চার ঘণ্টা পর যখন বাসটি উদ্ধার করা হয়, তখন বাসের নিচ থেকে মরদেহ পাওয়া যায়। সে সময় সঠিক যাত্রীর সংখ্যা বললে হয়তো লোকটি মারা যেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all