1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লায় নিখোঁজের চারদিন পর ঝোপ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশ কালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৩০

অনলাইন ডেস্ক:
কুমিল্লায় নিখোঁজের চারদিন পর ছাফর আলী (৮৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ডাবুরভাঙ্গা গ্রামে একটি ঝোপ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাবুরভাঙ্গা গ্রামের ছাফর আলী গত ১০সেপ্টেম্বর বিকালে বাসা থেকে বের হওয়ার পর বাড়িতে ফিরেনি। এসময় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। নিহতের বড় ছেলে খোকন মিয়া নিখোঁজের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন, থানায় নিখোঁজ ডায়েরি করেন। এছাড়া এলাকায় মাইকিং করেন। এদিকে সোমবার সকালে ওই গ্রামের আবুল হোসেনের বাগান বাড়ির ঝোপ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা গিয়ে বৃদ্ধের মরদেহ শনাক্ত করেন।

তিতাস থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews