×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা নগরীতে রুবি আক্তার (৪২) নামে এক গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় নগরীর ১১ নং ওয়ার্ডের মুন্সেফবাড়ি এলাকার ৪ তলা বিশিষ্ট রহমান ভিলাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি জাগো কুমিল্লাকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান। 

রুবি আক্তারের ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন পরকিয়ায় লিপ্ত ছিল। এ বিষয়ে প্রতিবাদ করলে রুবিকে প্রায় সময় মারধর করত। তাকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করছি।

রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার বয়স্ক মা ও আমাদের ছেলে পিয়াল বাসায় ছিল। আমার মনে হয় ছাদে উঠে মাথা ঘুরে পড়ে গেছে। নির্যাতন ও পরকিয়ার বিষয়টি সঠিক নয়।

তবে এই ভবনের ছাদে গিয়ে দেখা যায় আড়াই ফুট উচু করে দেওয়াল দেওয়া রয়েছে। 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় স্বামী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, নিহত রুবি জাহাঙ্গীর হোসেনের দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে তাদের বিয়ে হয়। রুবি ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আব্দুস ছাত্তারের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all