×

(মো. তপন সরকার, হোমনা)
কুমিল্লার হোমনা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভিটিভাসানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ভিটিভাসানিয়া এলাকার একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল।

এ সময় ভিটিভাসানিয়া বাজারের চাল বিক্রেতা মোবারক হোসেনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় ফুসলিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নেন। মোবারক হোসেন শিশুটির গাল ও বুকে কামড় দেন। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং কেউ কিছু বুঝে উঠার আগোই তিনি দোকান থেকে সটকে পড়েন।

এ সময় স্থানীয় কয়েকজন শিশুটিকে উদ্ধার করে তার পিতামাতার কাছে নিয়ে যান। পরে স্থানীয়ভাবে শিশুটির চিকিৎসা দেয় পরিবারের লোকজন। এ ঘটনায় বিকেল চারটার দিকে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর মামা বলেন, খারাপের উদ্দেশে মোবারক হোসেন আমার ছোট ভাগ্নিটার গাল ও বুকে কামড় দিয়েছে। তার চিৎকারে লোকজন চলে আসায় বড় অঘটন থেকে বেচে গেছে সে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসুল আহমদ নিজামী বলেন, শিশুটির গাল ও বুকে কামড়ের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all