×

নিজস্ব প্রতিবেদক:

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার দুই উপজেলার ২৩টি ইউনিয়নের ৭টিতে নৌকা প্রতীকের, ১৬টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও উপজেলার ভানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যুতে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

জানা গেছে, দেবিদ্বার উপজেলা চার ইউনিয়নে নৌকা প্রতীকের জয় হয়েছে। এরা হলেন, ৯ নম্বর গুনাইঘর উত্তরে মোঃ মোকবল হোসেন মুকুল , ১০নম্বর গুনাইঘর দক্ষিণে হুমায়ূন কবির, ১৪ নং সুলতানপুর প্রফেসর হুমায়ূন কবির ও বড়কামতা ইউনিয়নে নুরুল ইসলাম।

এছাড়াও ১নং বড়শালঘরে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল, ৩নং রসুলপুরে ঘোড়া প্রতীকের প্রার্থী শাহজাহান সরকার, ৪নং সুবিলে চশমা প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার মুকুল ভুইয়া, ৮নং জাফরগঞ্জে আনারস প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম, ১১নং রাজামেহারে চশমা প্রতীকের প্রার্থী জসিম সরকার, ১৩নং ধামতীতে আনারস প্রতীকের প্রার্থী মহিউদ্দিন মিঠু, ১৫নং এলাহাবাদে চশমা প্রতীকের প্রার্থী নুরুল আমিন, ১৬নং মোহনপুরে মটর সাইকেল প্রতীকের ময়নাল হোসেন ও ফতেহাবাদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী কামরুজ্জামান মাসুদ। ২নম্বর ইউসুফপুরে জয়লাভ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকারিয়া।

এদিকে বুড়িচংয়ে ৯টি ইউনিয়নে ৩টিতে নৌকা ও ৬টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। ২নং বাকশীমূল ইউনিয়নে নৌকা প্রতীকের আবদুল করিম, ৩নং সদর ইউনিয়নে নৌকা প্রতীকের জয়নাল আবেদীন, ৪নং ষোলনল ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী হাজী বিল্লাল, ১নং রাজাপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী কাসেম মাস্টার, ৬নং ময়নামতি ইউনিয়নে নৌকা প্রতীকের লালন হায়দার, ৫নং পীরযাত্রাপুরে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবু তাহের, ৭নং মোকাম ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী সাহেব আলী, ৮নং ভারেল্লা উত্তরে আনারস প্রতীকের প্রার্থী ইস্কান্দর আলী, ৯নং ভারেল্লা দক্ষিণে ঘোড়া প্রতীকের প্রার্থী ওমর ফারুক।

কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, বেসরকারীভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণার পর প্রার্থীরা ফলাফল মেনে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all