×

আবদুল্লাহ আল মারুফঃ
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোরকে থার্টি-ফাস্ট নাইটের পার্টি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ জানুয়ারি) (থার্টি ফার্স্ট নাইট) প্রথম প্রহরে এ খুনের ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম ফয়সাল ইসলাম হৃদয় (১৯)। ফয়সাল স্থানীয় দক্ষিণ দর্থা বড়পুকুর পাড় এলাকার বাবু মিয়ার ছেলে।

নিহত কিশোরের মামা জয়নাল আবেদিন জনি বলেন, শুনেছি গত দুই থেকে তিন দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সাথে আর্জেন্টিনা -ব্রাজিল নিয়ে ভাগিনার দ্বন্দ্ব হয়। তারা সেদিন ভাগিনাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর গতকাল রাতে ভাগিনা ও তার বন্ধুরা বড় পুকুর পাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টি-ফাস্ট নাইটের আনন্দ-উল্লাস করছিল। যাদের সাথে দ্বন্দ্ব ছিল তারা দক্ষিণ চর্থা পশ্চিম পাড়া এলাকায় পার্টি করছিল। পার্টি চলা অবস্থায় তাদের পক্ষের কয়েকজন কিশোর ভাগিনাকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তাকে তারা ছুরিকাঘাত করে ও তার শরীরের বিভিন্ন রগ কেটে দেয়। ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাকে রেখে সবাই পালিয়ে যায়। ভাগিনার লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে পুলিশ। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় কিশোরদের দ্বন্দ্বের জেরে এঘটনা ঘটছে বলে জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all