×

(ফখরুল ইসলাম সাগর, কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বারে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালন করে তিশা পরিবহনের বাস তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাব্বির(২১) কে আটক করেছে পুলিশ। সে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকার মকবুল হোসেন এর ছেলে।

সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভিংলাবাড়ী জামে মসজিদের দক্ষিণ পাশের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে আটক করা হয় । বাসটি পুলিশ জব্দ করেছে। যার নং ঢাকা মেট্রো-ব-১৫-০৩৩৭।

কুমিল্লা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক জাহের ও সুপারভাইজর মিজান বাসটি রেখে পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। বাসটি কক্সবাজার থেকে আসায় পুলিশ হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ ও বাসটি তল্লাশী করাকালে প্রথমে বাসটির ইঞ্জিনবক্স হতে ৩টি ছোট প্যাকেটে প্রতিটিতে ২ হাজার করে ৬ হাজার ।

আটক হেলপার সাব্বিরের স্বীকারোক্তি ও দেখানো মতে ড্রাইভারের পেছনের সিটের সাইড বোর্ডের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা আরও ৫টি প্যাকেটে ২০ হাজার এবং ২টি প্যাকেটে ৪ হাজার সহ সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা সহ তিশা বাসটিসহ জব্দ করা হয়। সাব্বির’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ইয়াবাগুলো কক্সবাজার থেকে বাস যোগে আনা হয়েছে।

এ অভিযানে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই খালেদ মোশারফ, এসআই মোরশেদ আলম, এসআই রবিউল ইসলাম,এএসআই মোখলেছার রহমান ফোর্সসহ অভিযানে অংশ নেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কমকর্তা মিজানুর রহমান জানান, পলাতক চালক, সুপারভাইজারসহ এ মাদক পাচার সিন্ডিকেটে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। জড়িত কেউ রেহাই পাবেনা। এজন্য টিম দেবিদ্বার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all