×

স্টাফ রিপোর্টারঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার মান উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। কোভিড- ১৯ এর মত বৈশ্বিক দূর্যোগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সচল ছিল। সরকার প্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পোঁছানোর লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তাই যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আগামী প্রজন্মকে মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণকে প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ ও সচেতন হতে হবে।

শুক্রবার দেবিদ্বারের রাধানগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব মো: মামুনুর রশীদ ভূঁইয়া, কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলার নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশিষ্ট শিল্পপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিব হোসেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিএফও সুলতান আহমেদ ভূঁইয়া এফসিএ বলেন— রাধানগর গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ২০১৪ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ, জেলা ও উপজেলা প্রশাসন, কুমিল্লা শিক্ষাবোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগীতায় এই প্রতিষ্ঠান মেধাবী ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য একটি মডেল উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির এমপিওভুক্তি ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all