×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচংয়ের চড়ানল এলাকায় চট্টগ্রামগামী কর্নফুলি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনার খবর পাওয়া গেছে। ইঞ্জিনে আগুন লাগা টের পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে আগুন নিভিয়ে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা করছে বলে জানা যায়।

রাজাপুর রেল স্টেশন মাস্টার মোর্শেদ আলম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্নফুলি ট্রেনটি ১৬ মে বুধবার বিকেল ৩ টায় শশীদল ও রাজাপুর স্টেশনের মধ্যবর্তী বুড়িচংয়ের চড়ানল এলাকায় পৌছালে চালক প্রথমে ইঞ্জিনে আগুনের উপস্থিতি দেখতে পায়।

এসময় চালক দক্ষতার সাথে দ্রুত ট্রেনটি থামিয়ে ট্রেনে থাকা আগুন নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ট্রেনের ইঞ্জিনে ধোয়ার সৃষ্টি হলে ট্রেনে থাকা কিছু যাত্রী আতঙ্কে লাফিয়ে পরে আহত হয়। পরে চালক ট্রেনটিকে চালিয়ে বিকেল সাড়ে ৩ টায় রাজাপুর স্টেশনে নিয়ে আসে। রাজাপুর স্টেশনে ইঞ্জিনটি পরীক্ষা-নিরিক্ষা করে এক ঘন্টা পর পুনরায়ঃ ট্রেনটি চট্টগ্রামের উদ্যোশ্যে রওনা হয়।

ট্রেন চালকের বরাত দিয়ে স্টেশন মাষ্টার আরো জানান, ইঞ্জিনের সেকসন মর্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত বিষয়টি নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে। না হয় কয়েক শতাধিক যাত্রীর প্রাণ হারাতে হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all