×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) দুপুর ১ টা ১০ মিনিটে উপজেলার হরিশ্চর এলাকায় চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)।   তারা মোটরসাইকেল দিয়ে লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব জানান, রেল সড়কটির দু’পাশে গাছের ডালপালা ও বনজঙ্গল বেড়ে ওঠায় ট্রেন দেখা যায় না। ফলে এ ঘটনা ঘটে। ঘটনার দুই মিনিট আগে আমি এই ক্রসিং পার হয়েছি। তখন দেখেছি ট্রেন লাইনে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম বলেন,একই সময় ঢাকামুখী চট্রলা এক্সপেস ও চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী  হরিশ্চর রেলক্রসিংয়ে পার হচ্ছিল । এ সময় একটি মোটর সাইকেলে তিন জন লেভেলক্রসিং পার হচ্ছিল । চট্রলা এক্সপ্রেস তাদের নজরে থাকলেও বিপরীত দিক থেকে মহানগর প্রভাতী  এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।  আহত একজন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। নিহত দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে ট্রাক উল্টে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

আব্দুর রহমান: কুমিল্লায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উপসহকারী ভূমি কর্মকর্তা। জেলার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ...

Read out all

কুমিল্লায় শুরু হল বাংলাদেশ বনাম ভারতের প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি, কুমিল্লা কুমিল্লায় বাংলাদেশ ও ভারতের জাতীয় দলের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়ারদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার ( ২১ জানুয়ারি)...

Read out all

কুমিল্লায় ভোট কেন্দ্রে সাংবাদিক জাকিরকে লাঞ্ছিত করার অভিযোগ ইউএনও বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লায় হোমনা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে লালমাইয়ের...

Read out all

লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েল (১২)। গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা...

Read out all