×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মেঘনায় উপজেলায় কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় তামান্না আক্তার (১০) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু আব্দুল্লাহ।

জানা গেছে, মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে শিশু তামান্নার লাশ উদ্ধার করা হয়েছে। সে ঢাকার ডেমরা এলাকার শেখ ফরিদের মেয়ে।

গতকাল সোমবার উদ্ধার হওয়া মৃতরা হলো তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (১২), মরিয়ম আক্তার (৭)। এ সময় তামান্না আক্তার নিখোঁজ ছিল।

নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকশি গ্রামে বসবাস করে। সোমবার দুপুর আড়াইটায় মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয় তারা।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, গতকাল সোমবার ঘটনার সময় তিনজনের লাশ উদ্ধার করা হয়। আরেক শিশু নিখোঁজ ছিলো। পরে চাঁদপুর থেকে আসা একটি ডুবুরি দল সোমবার বিকেল ৪টা থেকে অভিযান শুরু করে। তবে প্রবল স্রোত, তীব্র ঠান্ডা ও কচুরিপানার কারণে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।

আজ মঙ্গলবার আবার উদ্ধার অভিযান শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে শিশু তামান্নার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all