×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর গোমতি নদীতে জেলের বড়শিতে উঠে এলো শিশু জোবায়ের হোসেনের (৬) মরদেহ। সোমবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৯টার দিকে সদর উপজেলার বালিখাড়া এলাকার গোমতী নদীতে নিখোঁজ হয় জোবায়ের। 

জুবায়ের দুর্গাপুর পশ্চিমপাড়া রংমিস্ত্রি জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, সকালে খেলতে গিয়ে গোমতি নদীতে তলিয়ে যায় জোবায়ের। তারপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেছে। বিকেলে ঘটনাস্থল থেকে একটু দূরে  ব্রিজের নিচে জেলেদের পাতানো বড়শিতে আটকে যায় জোবায়েরের মরদেহ। খবর পেয়ে ফারায় সার্ভিস মরদেহ উদ্ধার করে।

নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামছু মিয়া বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all