×

(শাহীন আলম, চৌদ্দগ্রাম)
কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরা ঝিলওয়ার নামের রপ্তানীমুখী জুতা ফ্যাক্টরীর গুদামে গত রোববার বিকেল ৩ ঘটিকায় সৃষ্ট অগ্নিকান্ড প্রায় ১৫ ঘন্টা চেষ্টা চালিয়ে সোমবার ভোর ৬টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

এ ঘটনায় রোববার রাতে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এতে উল্ল্যেখ করা হয়েছে, ২ লাখ ৭৪ হাজার ফেয়ার তৈরিকৃত জুতা আগুনে পুড়ে যায় এবং ভবনের ৬ষ্ঠ ও ৫ম তলা ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ১৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্ল্যেখ করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে আগুনের ঘটনা তদন্তে ফ্যাক্টরি ম্যানাজার শের বাহাদুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট পৃথক কমিটি গঠন করা হয়েছে।

ফ্যাক্টরী ম্যানজার শের বাহাদুর জানান, রোববার বিকেল ৩ ঘটিকার সময় আমাদের তৈরিকৃত জুতার গুদামের ৬ষ্ট তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ১টি ইউনিট এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখা সারা ফ্লোরে ছড়িয়ে যায়। পরবর্তীতে কুমিল্লা ও ফেনী থেকে আরো ৪টি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। দীর্ঘ ১৫ ঘন্টা চেষ্টা চালানোর পর সোমবার ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের পরিচালক মোঃ জসিম উদ্দিন জানান, চট্টগ্রামের উপ পরিচালকের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনের সুত্রপাত বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এ মুহুর্তে বলা সম্ভব নয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল ফয়সল জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল মোঃ সাইফুল ইসলাম নেতৃত্বে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানুষজনকে নিরাপদ দুরত্বে নিয়ে আসি। এবিষয়ে ফ্যাক্টরীর পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all