×

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় গোখরা সাপের কামড়ে প্রাণ গেল তামিম (১৮) নামে এক  এইচএসসি পরীক্ষার্থীরে। সে উপজেলার  চান্দেরচর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৪জুন) সন্ধ্যায় চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের  এইচএসসি পরীক্ষার্থী  ছিল  বিষয়টি নিশ্চিত করেছেন চান্দেরচর ইউনিয়নের  ৭ নং ওয়ার্ড মেম্বার খোকন সরকার। ।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায়  প্রতিদিনের মতো পড়ার জন্য নিজ ঘরে পড়তে যায় । চেয়ার টেনে টেবিলে বসার পর তার পায়ে সাপ কামড় দিয়ে পালিয়ে যায় । চিৎকার দিলে পরিবার সদস্যরা ছুটে আসে । কিছুক্ষণ পর বিষক্রিয়ায় সে অজ্ঞান হয়ে যায় । তাকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে  দ্রুত হাসপাতালে নেয়ার জন্য বলা হয় । পরবর্তীতে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তামিমের দাদা সফিক জানান,  এই  এলাকা নিম্ন অঞ্চল হওয়ায় বর্ষাকালে বাড়ির চারপাশে পানি চলে আসে । প্রতিবছর এই সময়  সাপের উপদ্রব বেড়ে যায় । আমরা সব সময় আতঙ্কে থাকতে হয় এই সাপের জন্য । তবে আমার নাতী সাপের কামড়ে মরেই যাবে ভাবতে পারিনি । অনেক চেষ্টা করেই তাকে বাঁচানো গেল না ।

চান্দেরচর ইউনিয়রে চেয়ারম্যান মো:বাসার বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ব্যস্ততা থাকার কারণে আমি ঘটনাস্থলে যেতে পারি নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all