×

নিজস্ব প্রতিবেদক:


কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা খুনের ঘটনায় কাভারিং ফায়ারিংয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার ( ২৪ নভেম্বর) রাত থেকে ভিডিও ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, কালো মুখোশ পড়ে অনবরত গুলি করে আতঙ্ক সৃষ্টি করছে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী। এ সময় কেউ ইট মেরে প্রতিরোধের চেষ্টা করলেই তাকে গুলি শুরু করেন।

ভিডিও ফুটেজে এক যুবকের হাতে দুটি এবং আরেক যুবকের হাতে একটি পিস্তল দেখা যায়। তবে পুলিশের উদ্ধার করার অস্ত্রের সাথে হামলাকারীদের অস্ত্রের মিল পাওয়া যায়নি। হত্যাকাণ্ডে অনেকে অংশগ্রহণ করেছে। পুরো ভিডিও সামনে আসলে জানা যাবে উদ্ধার করা অস্ত্র তারা ব্যবহার করেছি কি না।

তবে পাথুরিয়াপাড়ায় থ্রি-স্টার এন্টারপ্রাইজ নামে কাউন্সিলরের ব্যবসাপ্রতিষ্ঠানে সামনের খুঁটিতে উভয় পাশে তিনটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যা থেকে কাউন্সিলর হত্যাকাণ্ডের পুরো ঘটনা উঠে আসবে। তবে তিনটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ঘটনার পর র‌্যাব নিয়ে যায়। পরিবারের ধারণা এসব সিসিটিভি ফুটেজে শুরু থেকে শেষ সব উঠে আসবে।

নিহত কাউন্সিলর মো. সোহেল ভাই রুমন জানান, সিসিটিভি ফুটেজ আমাদের বাসাতে রেকর্ড হয়। ঘটনার পর আমরা যখন ভাইকে নিয়ে হাসপাতালে যাই তখন র‌্যাবের একটি টিম সব ভিডিও নিয়ে যায়। আমরাও সংগ্রহ করতে পারিনি।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ঘটনাস্থল আশে পাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তবে তদন্তের স্বার্থে আপতত কিছু বলতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all