×

(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার দাউদকান্দির ইসলাম হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলাকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত দেলোয়ার ওই হত্যাকা-ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব চন্দ্র সরকারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইসলাম হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলাকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে দাউদকান্দির চরচারুয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানোমতে এক রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার উদ্ধার করা হয়। সে ওই গ্রামের জাহেদ মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ কামাল আকন্দ পিপিএম জানান, ইসলাম হত্যাকা-ের সাথে গ্রেফতারকৃত দেলোয়ার জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং সে ওই হত্যাকা-ে জড়িত অপর আসামিদের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় বুধবার বিকালে দাউদকান্দি মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ২ মে রাতে দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের মো. ইসলামকে (৩৫) ঘুমন্ত অবস্থায় গুলি চালিয়ে এবং এলোপাতারি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন তার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। এর আগে গত ২ জুন রাতে দাউদকান্দি এলাকা থেকে ঘাতক মাসুদ, রুবেল ও ইকবালকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে মাসুদ ও রুবেল একই আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছিল বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all