×

(মো. তপন সরকার, হোমনা)
কুমিল্লার হোমনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নিষ্পাপ শিশু আশা মনি(১০) এর জীবন। গতকাল শনিবার সকালে হোমনা- মুরাদনগর মহা সড়কের ফজুর কান্দি ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আশা মনি ঘারমোড়া ইউনিয়নের ফজুর কান্দি গ্রামের মো. ইসমাইল মিয়ার মেয়ে। থানা সূত্রে জানাগেছে,আশা মনি তার মায়ের সাথে দোকানে আসছিল।রাস্তা পারাপারের সময় টাইলস ভর্তি অটো রিকশা আশা মনিকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়।

 

পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। স্থানীয় লোকজন অটো রিকশাটি আটক করেছে এবং চালককে চিহৃিত করেছে।

চালকের নাম মো.সালে মুসা পিতার নাম ফজলু মিয়া,গ্রাম ও পোঃ- হোমনা পূর্বপাড়া। পরে স্থানীয় ব্যক্তি বর্গের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে সন্ধায় নিজ বাড়িতে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে লাশ দাফন করা হয়।

এবিষয়ে থানায় কোন মামলা হয়নি। এদিকে শিশু আশার মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। কিছুক্ষণের জন্য হোমনা- মুরাদনগর মহা সড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all