×

নিজস্ব প্রতিবেদক:

 ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা-৬ সদর আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।  শুক্রবার (২৯ ডিসেম্বর)  বাদ জুমা নগরীর বাটপাড়া, বিষ্মপুর, ছোটরা, পুরাতন চৌধুরীপাড়া, শুভপুর, গাংচর, চকবাজার এলাকায় গণসংযোগ করেন। সন্ধায় কালিয়াঝুড়ি এলাকার একজন নিহত ব্যক্তির পরিবারকে দেখতে যান। রাতে নগরীর ইষ্টার্ন ইয়াকুব প্লাজায় ব্যবসায়ীদের মাঝে প্রচারণা করেন। 

 উঠান বৈঠক ও পথসভায় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সাধারণ ভোটার এবং সমর্থকরাও তাকে গ্ৰহণ করছেন ফুল দিয়ে।

চকবাজারের পথসভায় ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। প্রতিটি গণসংযোগ গণজোয়ারে রূপান্তর হচ্ছে। প্রতিপক্ষের বিভিন্ন হুমকি, ভয় ভীতি অতিক্রম করে সমর্থকরা ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নিচ্ছেন।

তিনি বলেন, মাদক, সন্ত্রাসী, দখলবাজি করে গত ১৫ বছর এক ব্যক্তির নেতৃত্বে কুমিল্লাকে লুটেপুটে খেয়েছে। কুমিল্লায় কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। তাদের কাছে জিম্মি কুমিল্লার মানুষ মুক্তি চায়। কুমিল্লার মানুষের বহুদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আমি নির্বাচন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all