×

অলাইন ডেস্ক:
কুমিল্লার মানুষের দুর্ভোগ লাঘবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে একটি দৃষ্টিনন্দন ইউলুপ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে গণসংযোগ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড যে ইউলুপটি নির্মাণ করা হবে উন্নত বিশ্বের আদলে, তাদের গ১, গ২ হাইওয়েগুলোতে যে ধরনের ইউলুপ থাকে এটি হবে সেই ধরনের আধুনিক ইউলুপ। এই প্রকল্পটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে হাতে নেওয়া হবে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে। পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুপটি নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, পৌর মেয়র আব্দুল মালেক, বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অহিদুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all