1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিক আফজল খানের জন্য হাসপাতালে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

  • প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৭২

অনলাইন ডেস্ক:
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিক অধ্যক্ষ আফজল খানের জন্য শুভেচ্ছা ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা’ লেখা একটি ঝুড়িতে করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নানা প্রজাতির ফল নিয়ে আসা হয় ইউনাইটেড হাসপাতালে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থানরত অধ্যক্ষ আফজল খানের সন্তানদের সাথে টেলিফোনে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাদের কাছে প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। আফজল খানের কন্যা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও পিতার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, জেলা ১৪ দলের সমন্বয়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে শহরের গোবিন্দপুরস্থ বাসভবন থেকে অ্যাম্বুলেন্সে করে সিডিপ্যাথ হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় ঢাকার ইউনাইটেড হাসাতপালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
সূত্রঃ কালের কণ্ঠ

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews