Sunday, 23 August 2026 ইপেপার

কুমিল্লার প্রতিভাবান তরুণ সাংবাদিক নাজমুল সবুজ আর নেই!

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি প্রতিভাবান সাংবাদিক নাজমুল সবুজ মারা গেছেন। জাগো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবেও কাজ করেছিল সবুজ।


মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১১টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, ২২ নভেম্বর হার্টের চিকিৎসার জন্য ভারতের নয়া দিল্লিতে যান তিনি। চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছান। ঢাকায় আসার পরই তিনি হৃদরোগে মারা যান।


বুধবার সকাল ১০টায় নিজ এলাকা ময়নামতিতে হয়েছে, বেলা সাড়ে ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *