×


নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ২৩ জুন রবিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ । বিপুল জনসমাগনের ফলে আনন্দ শোভাযাত্রাটি জনস্রোতে রুপ নেয়। বেলা সাড়ে ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি রাজগঞ্জ, মোগলটুলি হয়ে নগর উদ্যানের সামনে গিয়ে শেষ হয়।

ঐতিহাসিক প্লাটিনাম জয়ন্তীর বিশাল
আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আনন্দ শোভাযাত্রা শেষে প্লাটিনাম জয়ন্তীর প্রতিক্রিয়া জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন,
” স্বাধীনতার সংগ্রাম, মুক্তি- সব অর্জনের কেন্দ্রবিন্দু ছিলেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা। এরপর একাত্তরের ৭ মার্চ যা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আওয়ামী লীগের হাত ধরে আমাদের স্বাধীনতা এসেছে এটাই আমাদের বড় অর্জন।”
এর আগে সকাল ১০ টায় নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সহ দলীয় নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।


এদিকে দিনব্যাপী কর্মসূচির বিকেল ৫ টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আলোক চিত্র প্রদর্শনী,আলোচনা সভা,দলের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে ১০ জন প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহ্সীন বাহার সূচনা এবং প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড জহিরুল ইসলাম সেলিম। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all