×

নিজস্ব প্রতিবেদক।

মাদক দূর করে ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নকে মডেল ইউনিয়নে তৈরী করবো। সারাদেশের মধ্য কালিরবাজার হবে রোল মডেল। কারন আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমি এ জনপদের সন্তান। তাই এ জনপদের মানুষের জন্য কাজ করতে চাই।

আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিরবাজার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম সিআইপি এসব কথা বলেন।

সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে নির্বাচণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল ইসলাম সিআইপি। এছাড়া আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান আলহাজ সেকান্দর আলী।

এদিকে কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় নির্বাচন উপলক্ষে ওই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। কে হবে কালিরবাজার ইউনিয়নের পরবর্তী চেয়ারম্যান তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সেগুলোকে আমলে নিয়ে কাজ করছে জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ জানান, পুলিশ তার দায়িত্ব পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে জেলা পুলিশ বদ্ধ পরিকর।

এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপক্ষ করার লক্ষ্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, অন্যান্য ইউনিয়নের মত কালিরবাজারসহ ওই দিন যেসব ইউনিয়নে নির্বাচন হবে সেগুলোতে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all