×

অনলাইন ডেস্ক:
মহামারি করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার মৃত্যুবরণ করেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার কৃতি সন্তান অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন, সাবেক চেয়ারম্যান, জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট ও প্রভোস্ট কমিটির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর এলাকায়।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে গুণী এই অধ্যাপক স্ত্রী, দুই ছেলে এবং অগণিত শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গত ১৪ জুলাই ওই হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে গত রোববার (২৫ জুলাই) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন(৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ী গ্রামের মৃত...

Read out all

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে আপন দুই নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লায় বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্য আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম...

Read out all

কুমিল্লায় মাটি কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের !

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের...

Read out all

সকালেই কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; রিলাক্স বাস উল্টো নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর...

Read out all

কুমিল্লায় মৃত্যুদণ্ড রায় শুনে পালানোর সময় দুই আসামি গ্রেফতার

মারুফ আবদুল্লাহ:মৃত্যুদণ্ড সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১২ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা...

Read out all

চৌদ্দগ্রামে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগনেতা জামাল হত্যা মামলায় নয়জনের ফাঁসি ও নয়জনকে যাবজ্জীবন কারাদাণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে...

Read out all